ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কলাপাড়ায় ধর্ষনে সহযোগিতার অভিযোগে এক যুবক গ্রেফতার

কলাপাড়ায় এক সন্তানের জননী গৃহবধুকে ধর্ষনে সহযোগিতা করার অভিযোগে রুবেল সিকদার (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার শেষ বিকেলে পূর্ব টিয়াখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।


এ ঘটনায় গতকাল সকালে গৃহবধুর পিতা বাদী হয়ে বারেক সিকদার (২৮) কে প্রধান আসামী করে দুই জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, ৪ এপ্রিল রাত ৮টার দিকে গৃহবধু পূর্ব টিয়াখালী গ্রামের তার স্বামীর বাড়িতে বসে রান্না করতেছিল। এ সুযোগে ঘর ফাকা পেয়ে বারেক সিকদার তাদের রান্না ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। এসময় রুবেল ঘরের দরজার সামনে দাড়িয়ে পাহাড়া দেয়। পরে গৃহবধুর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরন করেন। গৃহবধুকে সুস্থ করতে তুলতে মামলা করতে দেরি হয়েছে বলে তার পিতা উল্লেখ করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদককে জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং প্রধান আসামী বারেককে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

ads
ads
ads

Our Facebook Page

↑